পৃষ্ঠাসমূহ

সোমবার, ৩১ আগস্ট, ২০০৯

হার্ডডিস্ক ডাটা রিকভারি পর্ব- ০৩



ফিজিক্যাল রিকভারিঃ
সব কাজের একটা শেষ চেষ্টা থাকে। ফিজিক্যাল রিকভারি ও ডাটা রিকভারির ক্ষেত্রে শেষ চেষ্টা। এই পদ্ধতিতে অনেক সময় হার্ডডিস্ক ঠিক না হলে ও ডাটা রিকভার করা সম্ভব হয়। ফিজিক্যাল রিকভারি বেশ কয়েক পদ্ধতিতে করা হয়। এর মধ্যে কয়েকটা পদ্ধতি আপনাদের কাছে হাস্যকর ও মনে হতে পারে। আমি পর্যায়ক্রমে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করছি।

ফ্রিজে রেখে ঠান্ডা করাঃ
অনেক সময় হার্ডডিস্ক ৪/৫ মিনিট চলার পর হ্যাং হয়ে যায়। এর পর পিসি রিবুট করলেও কাজ হয়না কোন ভাবেই হার্ডডিস্ক আর ডিটেক্ট করেনা। হার্ডডিস্কে হাত দিলে দেখবেন প্রচন্ড গরম। এ ধরনের সমস্যার ক্ষেত্রে হার্ডডিস্কটা খুলে পানি নিরোধক পলিথিনে মুড়িয়ে ডিপ ফ্রিজে ৩/৪ ঘন্টার জন্য রেখে দিন। ডিপ ফ্রিজে রাখার সময়টা বাড়িয়ে কমিয়ে এক্সপিরিমেন্ট করতে পারেন। এর পর ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই পিসিতে লাগিয়ে যত তারাতারি সম্ভব অন্য হার্ডডিস্কে ডাটাগুলো ব্যাকআপ করে নিন।



নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়াঃ
অনেক সময় হার্ডডিস্কের স্পিনিং মটরগুলো ঠিক মত কাজ করে না এবং হার্ডডিস্কের ভিতর থেকে খ্যাট.. খ্যাট.. আওয়াজ করে। বিশেষ করে পুরনো হার্ডডিস্কের ক্ষেত্রে এই সমস্যা হয়। এই পদ্ধতির ব্যাপারে আগে একটা কথা বলে নিই, এটাকে আপনারা শেষ পদ্ধতি হিসেবে নেবেন অর্থাত এটা করতে গিয়ে হার্ডডিস্কটা পুরোপুরি ডেড হয়ে গেলে ও যেন কোন সমস্যা না হয়। হার্ডডিস্কটা হাতে নিয়ে ৭/৮ ইঞ্চি উপর থেকে পুরু কার্পেটের উপর ছেড়ে দিন। বিভিন্ন সাইড থেকে একবার করে ফেলুন। এবার হার্ডডিস্কটা পিসিতে লাগিয়ে দেখুন আপনি লাকি না আনলাকি!!! :)

ঝাঁকি দেওয়াঃ
হাতে নিয়ে মিনিট খানেক ভালভাবে ঝাঁকি দিয়ে তারপর পিসিতে লাগিয়ে দেখুন কাজ হয় কিনা।

 উৎস এবং সত্ত্বাধিকারী : জুয়েল

হার্ডডিস্ক ডাটা রিকভারি পর্ব- ০২


ইলেকট্রনিক রিকভারিঃ
আগেরদিন কম্পিউটার ঠিক মতই বন্ধ করে গেছেন। সকালে পাওয়ার বাটন প্রেস করার পর দেখছেন হার্ডডিস্ক নট ফাউন্ড মেসেজ। অথবা কাজ করার সময় হটাত করে বিদ্যুত চলে গেল ইউপিএস না থাকায় পিসি বন্ধ হয়ে গেল বিদ্যুত আসার পর কোন ভাবেই হার্ডডিস্ক ডিটেক্ট করছেনা। প্রাথমিকভাবে যা যা দেখার দেখে নিশ্চিত হলেন হার্ডডিস্কটি নষ্ট। এধরনের সমস্যা হয় সাধারনত হার্ডডিস্কের সার্কিটবোর্ড নষ্ট হলে। এক্ষেত্রে আপনাকে ইলেকট্রনিক রিকভারি চালাতে হবে অর্থাত সার্কিটবোর্ডটি রিপেয়ার অথবা রিপ্লেস করতে হবে।

ইলেকট্রনিক রিকভারির জন্য আপনার প্রয়োজন হবে বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভার এবং এলকী সেট, থিনার, পেইন্ট ব্রাশ, সোলডারিং গান, বিভিন্ন ধরনের নষ্ট/পুরনো হার্ডডিস্ক ইত্যাদি। প্রাথমিকভাবে সার্কিটবোর্ডটি খুলে থিনারে পেইন্ট ব্রাশ ভিজিয়ে সার্কিটবোর্ডের উপর হালকা করে ঘষুন। কারন অনেক সময় সার্কিটবোর্ডের উপর ধুলোবালি পরে শর্টসার্কিট হয়ে যায়। ভালভাবে শুকানোর পর লাগিয়ে হার্ডডিস্কটি চেক করুন ঠিক আছে কিনা। না হলে আবার খুলে সোলডারিং গান দিয়ে হালকা হিট দিন কারন অনেক সময় সার্কিটবোর্ডের কম্পোনেন্টগুলো থেকে সোলডারিং লুজ হয়ে যায়। এর পরেও নাহলে সার্কিটটি পরিবর্তন করতে হবে। সার্কিটবোর্ড পরিবর্তনের জন্য একই মডেলের আরেকটি হার্ডডিস্ক থেকে সার্কিটবোর্ড খুলে নিয়ে লাগান। খুব সতর্কতার সাথে লাগাবেন কোন প্রকার চাপ দিয়ে লাগানোর চেষ্টা করবেননা। স্ক্রু ড্রাইভার সাবধানে ব্যবহার করবেন যেন শ্লিপ করে সার্কিটের অন্য জায়গায় গুতো না লাগে।

উৎস এবং সত্ত্বাধিকারী : জুয়েল

হার্ডডিস্ক ডাটা রিকভারি পর্ব- ০১


ভাইরাসের আক্রমন, ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়া, ভুল বশতঃ ফাইল মুছে ফেলা সহ বিভিন্ন কারনে ডাটা রিকভারির প্রয়োজন হয়। ডাটা রিকভারি সাধারনত তিন প্রকারের হয়ে থাকে।
১. লজিক্যাল
২. ইলেক্ট্রনিক
৩. ফিজিক্যাল


 লজিক্যাল রিকভারিঃ
FAT, NTFS সহ অন্যান্য ফাইল সিস্টেমের ফাইল স্ট্রাকচার অনেক সময় করাপ্ট হয়ে যায়। এটা সাধারনত হয়ে থাকে ভাইরাসের আক্রমন এবং বিদ্যুতের লোডশেডিং এর কারনে। এছাড়া ও একটা ফাইল মুছতে গিয়ে আমরা অনেক সময় অন্য ফাইল মুছে ফেলি। এক কথায় হার্ডডিস্ক ভাল আছে শুধু ডাটা নস্ট হয়ে গেছে এক্ষেত্রে লজিক্যাল রিকভারির প্রয়োজন হয়। লজিক্যাল রিকভারির জন্য আপনারা Recover My Files এবং GetDataBack for FAT/NTFS ব্যবহার করতে পারেন। ভুলক্রমে ফাইল মুছে গেলে Recover My Files ব্যবহার করুন। Recover My Files দিয়ে ফাইলের টাইপ অনুযায়ী স্ক্যান করা যায়। যেমনঃ- ডকুমেন্ট ফাইল *.doc, *.xls, *.pdf ইমেজ ফাইল *.jpg, *.bmp, *.gif মিডিয়া ফাইল *.mpg, *.avi, *.mp3 ইত্যাদি।

আর ফাইল সিস্টেম করাপ্ট হয়ে গেলে বা পার্টিশন মুছে নতুন করে ফরম্যাট করে সবকিছু ইনস্টল করার পর আপনার মনে পড়ল কিছু গুরুত্বপুর্ন ডাটা মুছে ফেলেছেন এক্ষেত্রে GetDataBack for FAT/NTFS ব্যবহার করতে পারেন। অন্ততঃ ৬০% ডাটা ফেরত পাবেন এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আসলে কি পরিমান ডাটা উদ্ধার করতে পারবেন সেটা নির্ভর করবে পার্টিশন ডিলিট, ফরম্যাট, নতুন করে ব্যবহার শুরু করা ইত্যাদি বিষয়ের উপর। যত কম কাজ করবেন তত বেশী ডাটা পাওয়ার সম্ভাবনা।

Recover My Files সম্পর্কে বিস্তারিত পাবেন এখানে

GetDataBack for FAT/NTFS সম্পর্কে বিস্তারিত পাবেন এখানে


উৎস এবং সত্ত্বাধিকারী : জুয়েল

রবিবার, ৩০ আগস্ট, ২০০৯

Windows XP বুট দ্রুততর

Windows XP বুট করতে অনেক সময় নেয়। আপনি ইচ্ছে করলেই Windows XP বুট দ্রুততর করতে পারেন।
তিনটি ধাপে এ কাজটি করুন।

প্রথম পদক্ষেপ:
১. Notepad –ওপেন করে টাইপ করুন  del c:\windows\prefetch\ntosboot-*.* /q
২. C ড্রাইভে ntosboot.bat নামে সেভ করুন।

দ্বিতীয় পদক্ষেপ:
১. Start মেনু থেকে Run ক্লিক করুন এবং টাইপ করুন gpedit.msc
২. এর পর Computer Configuration -> Windows Settings -> Scripts (Startup/shutdown) এ ক্লিক করে ডানপাশে Shutdown এ ডাবল ক্লিক করুন।
৩. নতুন Window তে add ক্লিক করুন তারপর Browse এ ক্লিক করে ntosboot.bat নামে যে ফাইলটি C ড্রাইভে সেভ করেছিলেন তা সিলেক্ট করে Open এ ক্লিক করুন।
৪. এবার যথাক্রমে OK , Apply এবং OK করুন এবং Group Policy বন্ধ করুন।

তৃতীয় পদক্ষেপ:
১. Device manager –এর “IDE ATA/ATAPI controllers”-এ Double ক্লিক করুন
২. Primary IDE Channel-এ রাইট ক্লিক করে Properties-এ ক্লিক করুন
৩. Advanced Settings ট্যাবের অধীন Device Type0-এ “Autodetect “-এর স্থলে “None” select করে OK করুন
৪. Secondary IDE Channel-এর ক্ষেত্রে Device Type1-এ “Autodetect “-এর স্থলে “None” select করে OK করুন
৫. Device manager টি Close করুন
৬. কম্পিউটার Restart করুন এবং দেখুন Booting যাদু

মুভি, গেমস্, সফ্টওয়্যার :: সার্চ করুন আর ডাউনলোড করুন

আমরা অনেকেই কোন কিছু ডাউনলোড করতে হলে Google এ সার্চ দিয়ে থাকি । কিন্তু অনেক সময় বিরক্ত লেগে যায় তবুও আমরা যা খুজছি তা পাই না । কিন্তু অন্য পন্থা ব্যবহার করলে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন । Repidshare , megaupload ও 4shared থেকে খুব সহজেই বের করতে পারবেন আপনার প্রয়োজনীয় সফটওয়ার , মুভি , গেমস , থিমস ইত্যাদি ।

১ . Repidshare এর একটি সার্চ ইন্জিনঃ
রেপিডশেয়ার এর একটি অন্যতম সার্চ ইন্জিন হল http://rapidlibrary.com/ এই খানে এববার সার্চ করেই দেখুন ।


আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটি পেয়ে যাবেন । কিন্তু এর সীমাব্ধতা তো আছেই তা হল আইপি নিয়ে সমস্যায় পরতে পারেন ।

২ . megaupload এর অন্যতম একটি সার্চ ইন্জিনঃ
এই সার্চ ইন্জিন এর মাধ্যমে আপনি megaupload এ লুকায়িত সকল প্রকার সফটওয়ার , মুভি , গেমস , থিমস ইত্যাদি ডাউনলোড করতে পারবেন ।


এখানে সার্চ কের দেখুন http://4megaupload.com/ । আশা করি ব্যবহারের পরই বুঝবেন ।

৩. 4shared র অন্যতম একটি সার্চ ইন্জিনঃ
4shared এর অন্যতম ভাল বৈশিষ্ট্য হল এই ওয়েবসাইট থেকে যত খুশি ডাউনলোড করে যায় এবং আইপি এর ঝামেলা নাই । সুতরাং এটাই তো অন্যতম তাই না ।
তো http://www.search.4shared.com/ ।


আশা করি সবাই উপকৃত হবেন ।

উৎস : Lotus
Powered By Blogger