পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৫ নভেম্বর, ২০০৯

Trace করুন Yahoo!, Gmail ও Hotmail এ প্রাপ্ত ইমেইল


ধরুন আপনার কাছে একটা ইমেইল আসল যে আপনাকে খুন করা হবে। তখন আপনি কি করবেন। পুলিশকে খবর দেবেন, নাকি ঘরে বসে থাকবেন? যদি আপনি একটু বুদ্ধি করে কোন ip থেকে আপনার ইমেইল এসেছে তা বের করতে পারেন আর তা যদি পুলিশকে দিয়ে দেন তবে BTCL এর সাহায্য খুব সহযেই সেই হুমকি দেয়া লোকটিকে ধরা সম্ভব। যা হোক, এগুলো একটা আষাড়ে গল্পের মত। তবে আমি আজ আপনাদের ইমেইল ট্রেস করার পদ্ধতি শেখাবো। আজ মূলত আমি ইয়াহু! তে প্রাপ্ত ইমেইল এর ip trace করার পদ্ধতি দেখাবো। আর Gmail ও Hotmail আপনি নিজেই পারবেন, আমি খুব সংক্ষেপে বলব।
ইমেইল এড্রেস ট্রেস করার পদ্ধতিতে যে জিনিসটা খুব জরুরি তা হল email header। মুলত এর মাধ্যমেই ট্রেস করা সম্ভব হয়। প্রথমে আপনার যে মেইল ট্রেস করতে চান তার email header সংগ্রহ করতে হবে। email header দেখতে নিচের এই লেখা গুলোর মত যা আপনাকে সংগ্রহ করতে হবে-

Return-Path: <example_from@dc.edu>

X-SpamCatcher-Score: 1 [X]

Received: from [136.167.40.119] (HELO dc.edu)

by fe3.dc.edu (CommuniGate Pro SMTP 4.1.8)

with ESMTP-TLS id 61258719 for example_to@mail.dc.edu; Mon, 23 Aug 2004 11:40:10 -0400

Message-ID: <4129F3CA.2020509@dc.edu>

Date: Mon, 23 Aug 2005 11:40:36 -0400

From: Taylor Evans <example_from@dc.edu>

User-Agent: Mozilla/5.0 (Windows; U; Windows NT 5.1; en-US; rv:1.0.1) Gecko/20020823 Netscape/7.0

X-Accept-Language: en-us, en

MIME-Version: 1.0

To: Jon Smith <example_to@mail.dc.edu>

Subject: Business Development Meeting

Content-Type: text/plain; charset=us-ascii; format=flowed

Content-Transfer-Encoding: 7bit
নিচে email header সংগ্রহের পদ্ধতি দেয়া হল।

Yahoo Mail:

ইয়াহু মেইল ক্লাসিক এবং ইয়াহু মেইল নতুন ভার্সনের জন্য নিয়ম একটু আলাদা।ইয়াহু মেইল ক্লাসিক এর জন্য মেইল ওপেন করে নিচের দিকে Full header অংশটি সিলেক্ট করতে হবে(নিচে দেখানো ছবির লাল অংশ)।তাহলে যে ইমেইল হেডার পাওয়া যাবে তা সংগ্রহ করতে হবে।আর ইয়াহু মেইল নতুন ভার্সন এর জন্য View Full header সিলেক্ট করতে হবে।তাহলে নতুন উইন্ডোতে email header সহ ইমেইল ওপেন হবে।
iloveubangladesh.blogspot.com 2


Gmail:

প্রথমে Open mail>Reply লিঙ্ক>Show Original
gmailheader Trace করুন Yahoo!, Gmail ও Hotmail এ প্রাপ্ত ইমেইল | Techtunes
একটি নতুন উইন্ডোতে হেডার সহ ওপেন হবে।


Hotmail:

হটমেইলের জন্য সাফারি ব্রাউজার কাজ করবে না। অন্য ব্রাউজার চলবে। প্রথমে যে ইমেইল ট্রেস করতে চান তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে View Source নির্বাচন করুন। নতুন উইন্ডোতে email header সহ HTML অংশ পাওয়া যাবে।
hotoption2 Trace করুন Yahoo!, Gmail ও Hotmail এ প্রাপ্ত ইমেইল | Techtunes
সেখান থেকে হেডার টুকু কপি করে সংগ্রহ করুন।
এবার প্রাপ্ত email header টি এই লিঙ্ক এ ক্লিক করে যে বক্সটি পাবেন তাতে পেস্ট করুন ও Get source নির্বাচন করুন। আপনার প্রাপ্ত ইমেইল এর সকল প্রয়জনীয় তথ্য পেয়ে যাবেন।
যাদি email header সংগ্রহে কোন সমস্যা হয় তাহলে এই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।

উৎসঃ rahat

শুক্রবার, ৯ অক্টোবর, ২০০৯

বারকোড তৈরি করুন আপনার নিজের নামে


google barcode বারকোড তৈরি করুন আপনার নিজের নামে !!!  | Techtunes

উপরের ছবিটি হয়তো আমাদের কাছে তথা মানুষের কাছে তেমন কোনো অর্থ সৃষ্টি করবেনা। তবে কোনো বারকোড স্ক্যানিং মেশিনে এটি প্রদর্শিত হলে তাৎক্ষনিক ভাবে যে ফলাফলটি পাওয়া যাবে তা হচ্ছে- Google।
হ্যা, কয়েকদিন আগে গুগল বারকোড উদ্ভাবনের দিনটি এভাবেই পালন করেছিল। গুগলের আসল লোগোর পরিবর্তে তাদের বারকোড প্রদর্শিত হয়েছিল। এখন অনেকেই হয়তো ভাবছেন নিজ নামে একটি বারকোড থাকলে মন্দ হয়না। তাহলে আসুন আর দেরি না করে দেখি নেই কিভাবে নিজ নামে বারকোড তৈরি করা যায়।

যেভাবে তৈরি করবেন 2d বারকোড

নিজ নামে বা নিজের কোম্পানী অথবা ওয়েবসাইটের নামে বারকোড তৈরি করতে চলে যান morovia.com । এরপর বারকোড ফরমেট হিসেবে Code 28 নির্বাচন করুন এবং “Show human readable text” এর বক্সটি আনচেক করে দিন। এরপর কাঙ্ক্ষিত নাম দিয়ে সাবমিট করলেই পেয়ে যাবেন আপনার বারকোড।
উদাহরন স্বরুপ “BDTECHPEDIA” এর বারকোড নিম্নরুপ-
techtunes barcode বারকোড তৈরি করুন আপনার নিজের নামে !!!  | Techtunes

যেভাবে বারকোড পড়বেন

এখন সহজেই প্রশ্ন আসে কিভবে এই বারকোড পড়া যাবে। বারকোড পড়ার জন্য  zxing.org -এ যান। তারপর বারকোডের ইমেজটি আপলোড অথবা ইমেজের ইউ আর এল সাবমিট এর মাধ্যমে সহজেই বারকোড পড়া যাবে।

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০০৯

জিপিএস ভেহিকেল ট্রাকিং সিস্টেম - পর্ব ২


Tools অপশন এর মাধ্যমে অনেকগুলো রিপোর্ট পাওয়া যায় (ছবি গত পর্বে)। এগুলোর যে কোন একটিতে ঢুকলে বিস্তারিত জানতে পারবেন।

বি.দ্র.: ইন্টারনেট এনাবল যে কোন পিসি, ল্যপটপ এমনকি মোবাইলেও আপনারা এই সার্ভিস ব্যবহার করতে পারবেন। আর তাও যদি না থাকে তাহলে NITS এর চব্বিশ ঘন্টা সাপোর্ট সেন্টার তো আছেই।

১. Find closest Vehicle:
ধরুন আপনির প্রতিষ্ঠানের অনেকগুলো গাড়ি আছে। আপনি এখন ফার্মগেটে বসে জানতে চাচ্ছেন আপনার সবচেয়ে কাছাকাছি কোন গাড়িটি আছে। এই অপশনটির মাধ্যমে আপনি ফার্মগেট সিলেক্ট করলে কাছাকাছি গাড়িগুলোর দুরত্ব, অবস্থান এবং অবস্থা জানা যাবে।

২. Geocoder:
অক্ষাংশ ও দ্রাঘিমা জানা থাকলে এই অপশনটির মাধ্যমে ওই স্থানের মানচিত্র পাওয়া যাবে। আবার কোন স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ও জানা যাবে।

৩. Directions:
এই অপশনটির মাধ্যমে নির্দিষ্ট কোথাও কিভাবে যেতে হবে তা জানা যাবে। কিন্তো বাংলাদেশে এখনো এই অপশনটি চালু হয়নি।

৬. Get Reports:
এই অপশনটি ফ্লিট রিপোর্ট এর জন্য একটি ডিজিটাল সিস্টেম। প্রতিটি গাড়ির প্রতিদিনের বিস্তারিত তথ্য সময় সহ সার্ভারে জমা থাকে। এখন থেকে ঠিক ৬ মাস পেছনের যে কোন তথ্য পাওয়া যাবে।
যে সব তথ্য যানা যাবে সেগুলো হলঃ
  • Distance Traveled
  • Trip Report
  • Overspeed Report
  • Fleet Status Report
  • Vehicle Assignment Report
  • Output Commands Report
  • Current Fleet Report
  • Consolidated Report
  • Geofence
  • Alerts Generated
  • Speed analysis
  • Halt Analysis


 
Distance Traveled এর মাধ্যমে কোন গাড়ি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কতটুকু দুরত্ব অতিক্রম করেছে তা জানা যাবে। Trip Report এর মাধ্যমে কোন গাড়ি প্রতি আধা ঘন্টা সময়ের ব্যবধানে কখন কোথায় কী অবস্থায় ছিল তা জানা যাবে। Overspeed Report এর মাধ্যমে কোন গাড়ি যদি নির্দিষ্ট গতি অতিক্রম করে তা রেকর্ড হয়ে থাকবে। Alerts Generated এর মাধ্যমে বিভিন্ন ফাংশনের বিপরীতে মোবাইলে এলার্ট মেসেজ পাঠাবে। Halt analysis এর মাধ্যমে গাড়ি কখন কোথায় ইন্জিন বন্ধ অবস্থায় পার্কিং করে ছিল তা জানা যাবে।



এই ছবিতে একটি রিপোর্ট দেখানো হল। এর মাধ‌্যমে প্রতি আধা ঘন্টা পর পর গাড়ির অবস্থান ও গতির এক টি রিপোর্ট পাওয়া যাবে।


চলবে....

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০০৯

জিপিএস ভেহিকেল ট্রাকিং সিস্টেম - পর্ব ১

গ্লোবাল পজিশনিং সিস্টেম(জিপিএস) এর মাধ্যমে পৃথিবীর যে কোন জায়গায় বসে যে কোন আবহাওয়ায়, কোন অবজেক্ট কে চব্বিশ ঘন্টা মনিটর করা যায়।

সম্পুর্ন সিস্টেমটি তিনটি অংশে বিভক্ত :

১. পৃথিবীকে প্রদক্ষিনরত ২৪ থেকে ৩২ টি স্যাটেলাইট
২. পৃথিবীতে অবস্থিত চার(৪)টি কন্ট্রোল এবং মনিটরিং ষ্টেশন
৩. ইউজার এর নিকট একটি জিপিএস রিসিভার

জিপিএস কার ট্রাকিং সিস্টেম বাংলাদেশের মানুষের কাছে নতুন হলেও এই প্রযুক্তি দেশে এসেছে আরো কয়েকদিন আগে। NITS Service Ltd. নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এটি ব্যপকভাবে প্রচলন করছে। সম্প্রতি বাংলালিংক NITS এর সাথে চুক্তি করে এই সার্ভিস টি দেয়ার কথা ঘোষনা  করেছে।

এখানে বলে রাখা ভাল যে এই সার্ভিস এর সাথে মোবাইল অপারেটরের কোন সম্পর্ক নেই। স্যটেলাইটের মাধ‌্যমে সংগৃহীত ডাটা একটি সার্ভারে জমা হয়। এই সার্ভারের একটি ওয়েব সাইটের মাধ্যমে লগইন করে ইউজার তার অবজেক্ট টি মনিটর করতে পারে। এই অবজেক্ট শুধু গাড়ি নয়। যে কোন কিছুই হতে পারে।

এই সার্ভিস টি পেতে হলে ইউজারকে একটি রিসিভার ডিভাইস কিনতে হবে। এই ডিভাইস টি ইনস্টলের সময় ইউজারকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং মাসিক কিছু ভাড়া দিতে হবে। তার বিনিময়ে ইউজার একই পাসওয়ার্ড পাবে। এই পাসওয়ার্ড টির মাধ্যমে NITS Service Ltd. এর ওয়েব সাইটে লগইন করে মনিটর করতে পারবে। সার্ভিসটি গুগল ম্যাপ এর মাধ্যমে ইউজাররা পাবেন। যারা গুগল আর্থ ব্যাবহার করেছেন তাদের কাছে ব্যপারটি আরও পরিস্কার হবে।
উপরের ছবিতে গাড়ির ছবি দেখা যাচ্ছে। সবুজ রংয়ের গাড়ি গুলো চলন্ত অবস্থায় আছে। মেসেজ এ গাড়িটির বর্তমান গতি এবং পাশের ট্যাবে লোকেশন দেখা যাচ্ছে। জিনিসগুলো আসলে ছবি আকারে দেখা যায় এবং প্রতি মিনিটে একবার রিফ্রেশ হয়। ভবিষ্যতে হয়তো বাইরের দেশের নেভিগেশনের মতো লাইভ ভিডিও আকারে দেখা যাবে। লাল রংয়ের গাড়িগুলোর ইন্জিন বন্ধ আছে। ছবির বাম দিকে কয়েকটি অপশন দেখা যাচ্ছে। View All Vehicles এ ক্লিক করলে সবগুলো গাড়ি একসাথে দেখা সম্ভব। Tools অপশনটি আরও কাজের। এর মাধ্যমে অনেকগুলো রিপোর্ট পাওয়া যায় যা আটোমেটিক ফ্লিট রিপোর্ট তৈরি করে।



এই অপশন গুলোর যে কোন একটিতে ঢুকলে বিস্তারিত পাওয়া যাবে।

চলবে...





শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০০৯

ঈদ মোবারক

Powered By Blogger